Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

জাপানে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামির আঘাত

BN DESK
09 December 2025, 10:53 AM পড়তে ১ মিনিট

আন্তর্জাতিক ডেস্কজাপানের উত্তরের হোক্কাইডো অঞ্চলে ৭ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর ৪০ সেন্টিমিটার উচ্চতার সুনামি আঘাত হেনেছে।

সোমবার (৮ ডিসেম্বর) স্থানীয় সময় রাত ১১টা ১৫ মিনিটের দিকে আওমোরি, ইওয়াতে ও হোক্কাইডোর উপকূলীয় এলাকায় এই সুনামি আঘাত হেনেছে বলে  জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

এর আগে, জাপানের আবহাওয়া সংস্থা (জেএমএ) বলেছে, জাপানের উত্তরাঞ্চলীয় মিসাওয়া শহর থেকে ৭৩ কিলোমিটার পূর্ব-উত্তর-পূর্ব দিকে ৭ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস বলেছে, স্থানীয় সময় রাত ১১টা ১৫ মিনিট ১১ সেকেন্ডে আঘাত হানা ৭ দশমিক ৬ মাত্রার ওই ভূমিকম্পের উৎপত্তি হয়েছে ভূপৃষ্ঠ থেকে ৫৩ দশমিক ১ কিলোমিটার ভূগর্ভে।

ভূমিকম্পের পর দেশটির হোক্কাইডো, আওমোরি ও ইওয়াতে প্রিফেকচারের প্রশান্ত মহাসাগরীয় উপকূলজুড়ে উচ্চমাত্রার সুনামি সতর্কতা জারি করা হয়েছে। জেএমএ বলেছে, ভূমিকম্পের পর দেশটির উপকূলীয় এলাকায় ৪০ সেন্টিমিটার উচ্চতার সুনামি আঘাত হেনেছে।

সংস্থাটি সতর্ক করে দিয়ে বলেছে, ৭.৬ মাত্রার ভূমিকম্পের পর জাপানের প্রশান্ত মহাসাগরীয় উপকূলে তিন মিটার (১০ ফুট) পর্যন্ত সুনামি আঘাত হানতে পারে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
মতামত

জাপানে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামির আঘাত

B
BN DESK | 09 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার