Logo
ট্রেন্ডিং: জকসুতে ১৩ দফা ইশতেহার দিলো ছাত্রদল সমর্থিত প্যানেল ঢাকা থেকে বিপিএল সরিয়ে নেওয়া প্রসঙ্গে যা বললেন বিসিবি সভাপতি হাদি হত্যা: প্রধান আসামি ফয়সালের ৮ ব্যাংক হিসাব জব্দের নির্দেশ নির্বাচনে ম্যাজিস্ট্রেটের সংখ্যা না বাড়লে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা চায় পুলিশ

জাপান পৌঁছেছে এনসিপির প্রতিনিধি দল

R
নিজস্ব প্রতিবেদক
07 November 2025, 12:00 AM পড়তে ১ মিনিট
জাপান পৌঁছেছে এনসিপির প্রতিনিধি দল

জাপানের রাজধানী টোকিওতে পৌঁছেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধি দল।

আজ শুক্রবার (১২ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকাল ৬টা ৩০ মিনিটে নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তারা। এ সময় জাপানে বসবাসরত প্রবাসীরা ফুল দিয়ে অভ্যর্থনা জানান।

এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক ও মিডিয়া সেল সদস্য মাহাবুব আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে বৃহস্পতিবার দুপুর দেড়টার ফ্লাইটে প্রতিনিধি দলটি ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জাপানের উদ্দেশে রওনা হয়।

প্রতিনিধি দলে রয়েছেন এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও যুগ্ম মুখ্য সমন্বয়ক মাহাবুব আলম।

এই সফরে তারা জাপানের দুটি গুরুত্বপূর্ণ শহর টোকিও ও ওসাকাতে প্রবাসী বাংলাদেশি কমিউনিটি এবং এনসিপির সমর্থকদের সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেবেন। এছাড়া জাপানে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ করে প্রবাসীদের সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করবেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
আইন ও বিচার

জাপান পৌঁছেছে এনসিপির প্রতিনিধি দল

R
নিজস্ব প্রতিবেদক | 12 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার