Logo
ট্রেন্ডিং: নামাজে যে কোনো দরুদ পড়া যাবে? বেগম খালেদা জিয়ার মৃত্যুতে নোয়াবের শোক বগুড়া শহরের রহমাননগরে রোলারের পিষ্টে বৃদ্ধ নি-হ-ত খালেদা জিয়ার মৃত্যুতে এক দিনের সাধারণ ছুটি, প্রজ্ঞাপন জারি

জাবি শিক্ষকের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

R
নিজস্ব প্রতিবেদক
19 October 2025, 11:00 AM পড়তে ১ মিনিট
জাবি শিক্ষকের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভোট গণনাকালীন সময়ে বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সহকারী অধ্যাপিকা জান্নাতুল ফেরদৌস মৌমিতা আকস্মিকভাবে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শুক্রবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক স্ট্যাটাসে তিনি এই শোক প্রকাশ করেন।

তিনি বলেন, আমি তার আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

তিনি মরহুমের জন্য দোয়া করে বলেন, আল্লাহ রাব্বুল আলামীন তাকে ক্ষমা করুন এবং জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন। তার পরিবার, সহকর্মী, প্রিয়জন ও আপনজনকে আল্লাহ তা’য়ালা ধৈর্য ধরার তাওফিক দান করুন। আমিন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
আন্তর্জাতিক

জাবি শিক্ষকের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

R
নিজস্ব প্রতিবেদক | 12 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার