Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

জামায়াতের মহিলা সমাবেশ স্থগিত

BN DESK
29 January 2026, 08:06 PM পড়তে ১ মিনিট

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় অংশ নিতে গিয়ে সারা দেশে নারী নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে আয়োজিত ঢাকা মহানগরের মহিলা সমাবেশ স্থগিত করেছে জামায়াতের কেন্দ্রীয় মহিলা বিভাগ।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেল ৫টার দিকে দলটির মহিলা শাখার ফেসবুক পেজে এক বার্তার মাধ্যমে এই ঘোষণা দেয়া হয়।
 
পোস্টে বলা হয়, অনিবার্য কারণবশত মহিলা সমাবেশটি স্থগিত করা হলো। এর আগে গত মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আগামী ৩১ জানুয়ারি (শনিবার) সকাল সাড়ে ১০টায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এই প্রতিবাদ সমাবেশের ডাক দেয়া হয়েছিল। মূলত সারা দেশে নির্বাচনী প্রচারে জামায়াতের মহিলা বিভাগের নেতা-কর্মীদের ওপর ‘বিএনপির হামলা, হেনস্তা ও ভয়ভীতি’ প্রদর্শনের প্রতিবাদে এই সমাবেশের আয়োজন করার কথা ছিল।
 
সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, ‘জামায়াতে ইসলামীর ইতিহাসে এই প্রথমবারের মতো নারী সংগঠনের নেতা-কর্মীরা বাধ্য হয়ে প্রকাশ্যে প্রতিবাদ সমাবেশের আয়োজন করছেন।’ তিনি অভিযোগ করেন, নির্বাচনী মাঠ থেকে নারীদের সরিয়ে দিতে পরিকল্পিতভাবে হামলা ও হেনস্তা করা হচ্ছে।

মহিলা শাখার ফেসবুক পেজে সমাবেশ স্থগিতের ঘোষণা দেয়া হলেও এর সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে জানানো হয়নি। ধারণা করা হচ্ছে, কৌশলগত কারণে বা মাঠপর্যায়ের প্রস্তুতির সুবিধার্থে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
খেলাধুলা

জামায়াতের মহিলা সমাবেশ স্থগিত

B
BN DESK | 29 January 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার