Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

জামায়াতের মহাসমাবেশ স্থগিত

BN DESK
29 December 2025, 10:36 AM পড়তে ১ মিনিট

আগামী ৩ জানুয়ারি ঢাকায় জামায়াতে ইসলামীর মহাসমাবেশ স্থগিত করা হয়েছে। রবিবার (২৮ ডিসেম্বর) বাংলাদেশে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে এ তথ্য জানান।

বিবৃতিতে তিনি বলেন, ‘আগামী ৩ জানুয়ারি দেশের ৯টি কৃষি ও কৃষি-প্রাধান্য বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা থাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর পূর্বঘোষিত ৩ জানুয়ারির মহাসমাবেশ স্থগিত ঘোষণা করা হলো।’

উল্লেখ্য, বাংলাদেশ জামায়াতে ইসলামী ৩ জানুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করার ঘোষণা দেয়।

সমাবেশ সফল করতে গতকাল শনিবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক বৈঠক অনুষ্ঠিত হয়। জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে সংগঠনের নায়েবে আমির, সেক্রেটারি জেনারেল এবং সহকারি সেক্রেটারি জেনারেলরাসহ কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যরা অংশ নেন।
পরবর্তী খবর লোড হচ্ছে...
আইন ও বিচার

জামায়াতের মহাসমাবেশ স্থগিত

B
BN DESK | 28 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার