Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

জামায়াত আমিরের প্রত্যাশা: আগামী নির্বাচন শতভাগ সুষ্ঠু হবে

BN DESK
20 January 2026, 01:17 PM পড়তে ১ মিনিট

গণতন্ত্র ও নাগরিক অধিকারের স্বার্থে  আগামী নির্বাচন শতভাগ সুষ্ঠু ও নিরপেক্ষ হবে বলে প্রত্যাশা করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। গত ১৭ বছরে দেশের জনগণের স্বার্থ সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠান ধ্বংস করে ফ্যাসিবাদ কায়েম করা হয়েছিল বলেও মন্তব্য করেন তিনি ৷

মঙ্গলবার (২০ জানুয়ারি) সকালে, হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত পলিসি সামিটের উদ্বোধনী বক্তব্যে এসব কথা বলেন জামায়াত আমির। 

এসময় ডা. শফিকুর রহমান জানান, দুর্নীতি বিরোধী, বিচারবিভাগের স্বাধীনতা রক্ষা ও সংস্কারের পক্ষে অবস্থানের শর্তে যেকোনো রাজনৈতিক দলকে আগামীর অগ্রযাত্রায় সঙ্গী করবে জামায়াত। 

একটি উন্নত বাংলাদেশের জন্য দেশের সকল অংশের মানুষকে ঐক্যবদ্ধ এবং সহযোগী হবার আহ্বান জানান ডা. শফিকুর রহমান ৷

অনুষ্ঠানে যোগ দেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ব্যবসায়ী ও জ্যেষ্ঠ গণমাধ্যম ব্যাক্তিবর্গ।

পরবর্তী খবর লোড হচ্ছে...
খেলাধুলা

জামায়াত আমিরের প্রত্যাশা: আগামী নির্বাচন শতভাগ সুষ্ঠু হবে

B
BN DESK | 20 January 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার