Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে মঙ্গোলিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

BN DESK
13 December 2025, 06:11 PM পড়তে ১ মিনিট

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহেরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মঙ্গোলিয়ার অনাবাসিক রাষ্ট্রদূত গ্যানবোল্ট দামবাযাভ। 

শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় অনুষ্ঠিত এ সাক্ষাতে তাঁর সঙ্গে ছিলেন- বাংলাদেশে মঙ্গোলিয়ার অনারারি কনসাল জেনারেল নাসরিন ফাতেমা আউয়াল।

শনিবার (১৩ ডিসেম্বর) দলটির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অত্যন্ত আন্তরিক ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত বৈঠকে ২০২৪ সালের গণবিপ্লবসহ দেশের বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর গঠনমূলক ভূমিকার বিষয়টি তুলে ধরা হয়। একই সঙ্গে বাংলাদেশের সামগ্রিক রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপট নিয়েও মতবিনিময় করা হয়।

সাক্ষাৎকালে ভবিষ্যতে বাংলাদেশ ও মঙ্গোলিয়ার মধ্যে উন্নয়ন, অগ্রগতি এবং পারস্পরিক দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো আরও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়। দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

বৈঠকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন এবং মোবারক হোসাইন উপস্থিত ছিলেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
আইন ও বিচার

জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে মঙ্গোলিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

B
BN DESK | 13 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার