Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

জামায়াত সরকার গঠন করলে বিষ খাবেন ফজলুর রহমান

BN DESK
22 November 2025, 04:01 PM পড়তে ১ মিনিট

মফস্বল ডেস্ক: জামায়াত কিশোরগঞ্জ-৪ আসনে বিজয়ী হলে এবং দেশে জামায়াত সরকার গঠন করতে পারলে তিনি ‘বিষ খাবেন’ এমন কঠোর মন্তব্য করেছেন বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ফজলুর রহমান। শুক্রবার (২১ নভেম্বর) রাতে ইটনা সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপি আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।তিনি সমাবেশে বলেন, ‘মুক্তিযুদ্ধের পক্ষে হাত তুলেন দেখিৃ রাজাকারের পক্ষে হাত তুলেন দেখি একটা হাতও রাজাকারের পক্ষে ওঠে না। এরপরেও এরা নির্বাচন করে সরকার গঠন করবে! ইটনা-মিঠামইন-অষ্টগ্রামে এরা পাস কইরা ফেলবো আমি বিষ খাইয়্যাম।”
 
বক্তব্যে ফজলুর রহমান আরও বলেন, ‘এরা যে বেঁচে আছে এটাই শেখ মুজিবুর রহমানের দয়া, জিয়াউর রহমানের দয়া, খালেদা জিয়ার দয়া। ২০০১ সালে খালেদা জিয়ার পায়ে ধরছে ‘ম্যাডাম আমাদের বাঁচান’। তখন বাঁচাইছিল। এখন সাপ ফণা তুলছে। বিএনপিরে বলে চাঁদাবাজ, ধান্দাবাজ, চোর-বাটপার; এগুলো জামায়াত ছাড়া আর কেউ বলে না। এরা মুনাফেক; এরা বেইমান; এরা অকৃতজ্ঞ।’ নিজেকে ‘আদর্শিক যুদ্ধের প্রার্থী’ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, তিনি শুধু মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ, বিএনপি, জিয়াউর রহমান, খালেদা জিয়া, তারেক রহমান ও ধানের শীষের সমর্থকদের কাছেই ভোট চান।
 
তিনি আরও বলেন, ভোটারের ধর্ম তার কাছে বিবেচ্য নয় “হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান যে ভোটার, তার কাছেই আমি ভোট চাই। দেশের ধর্মনিরপেক্ষ রাষ্ট্র গড়ার লক্ষ্য নিয়েই স্বাধীনতা হয়েছিল।’
 
কর্মী সমাবেশে উপস্থিত ছিলেন ফজলুর রহমানের স্ত্রী উম্মে কুলসুম রেখা, ইটনা উপজেলা বিএনপির সভাপতি এস এম কালাম হোসেন, সাধারণ সম্পাদক সিদ্দিকুর জামান ঠাকুর স্বপনসহ স্থানীয় নেতাকর্মীরা।

এলাকা: কিশোরগঞ্জ
পরবর্তী খবর লোড হচ্ছে...
এশিয়া

জামায়াত সরকার গঠন করলে বিষ খাবেন ফজলুর রহমান

B
BN DESK | 22 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার