Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে ঢাবি ছাত্রদলের শ্রদ্ধা ও ফাতেহা পাঠ

BN DESK
05 January 2026, 09:46 PM পড়তে ১ মিনিট

ঢাবি প্রতিনিধি : রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, বেগম খালেদা জিয়ার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। এ সময় নেতাকর্মীরা তাঁদের কবর জিয়ারত ও ফাতেহা পাঠ করেন।

শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, সিনিয়র সহ-সভাপতি মোঃ মাসুম বিল্লাহ, সহ-সভাপতি আনিসুর রহমান খন্দকার অনিক, সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ নাছির উদ্দীন শাওন এবং সাংগঠনিক সম্পাদক মোঃ নূর আলম ভূঁইয়া ইমন।

এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ও বিভিন্ন হল কমিটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। কবর জিয়ারত শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস বলেন, “দেশনায়ক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম ও দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় ঐক্যের এক অবিচ্ছেদ্য প্রতীক।

তাঁদের আদর্শ, ত্যাগ ও সংগ্রাম আমাদের প্রেরণার উৎস। আমরা তাঁদের দেখানো পথ অনুসরণ করে দেশ ও মানুষের কল্যাণে কাজ করে যাবো।” তিনি আরও বলেন, ছাত্রদল অতীতের মতো আগামীতেও গণতন্ত্র, মানুষের অধিকার ও জাতীয় স্বার্থ রক্ষায় আপসহীন ভূমিকা পালন করবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
আইন ও বিচার

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে ঢাবি ছাত্রদলের শ্রদ্ধা ও ফাতেহা পাঠ

B
BN DESK | 05 January 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার