Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

জিয়াউর রহমান দেশ থেকে বাকশাল দূর করেছিলেন : মঈন খান

BN DESK
10 November 2025, 02:00 AM পড়তে ১ মিনিট
‎‎‎বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আব্দুল মঈন খান বলেছেন, ‘১৯৭২ সাল থেকে ৭৫ সাল পর্যন্ত দেশে যে বাকশাল কায়েম হয়েছিল, বিপ্লব ও সংহতির মাধ্যমে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশ থেকে তার দূর করেছিলেন। এরপরই দেশে তিনি বহুদলীয় গণতন্ত্র চালু করেন।’

আজ রোববার (৯ নভেম্বর) সকালে নরসিংদীর পলাশ উপজেলায় ঘোড়াশালের ঘোড়াচত্বরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন।

পথসভায় মঈন খান আরও বলেন, ‘বাংলাদেশের মানুষ বহুকাল থেকেই গণতন্ত্রের জন্য লড়াই করে যাচ্ছে। এই লড়াই সংগ্রামের জন্য তারা নিজেদের প্রাণ বিলিয়ে দিতেও দ্বিধাবোধ করে না।

‘স্বাধীনতার পর থেকে দেশে আওয়ামী লীগ বাকশাল ও স্বৈরশাসন চালু করেছিল। তবে, মুক্তিকামী মানুষের আন্দোলনের মুখে তাদের বারবারই পালিয়ে যেতে হয়েছে।

পথসভার আগে আনন্দ শোভাযাত্রায় পলাশ উপজেলা বিএনপির সভাপতি আবদুস সাত্তার, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. বাহাউদ্দীন ভুঁইয়া মিল্টন, ঘোড়াশাল পৌরসভা বিএনপির সভাপতি মো. আলম মোল্লা, সহ-সভাপতি আলতাফ হোসেন, সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন, যুগ্ম সম্পাদক মহিউদ্দীন চিশতিয়া, পৌরসভা মহিলা দলের সভাপতি শাহানা পারভীন, পলাশ উপজেলা যুবদলের সদস্য সচিব বখতিয়ার হোসেন, উপজেলা শ্রমিক দলের সভাপতি আল-আমীন ভূঁইয়া, উপজেলা ছাত্র দলের আহ্বায়ক নাজমুল হোসেন ভূইয়া সোহেল, সদস্য সচিব মোস্তাফিজুর রহমান পাপন, পৌরসভা ছাত্র দলের আহ্বায়ক আমানউল্লাহ আমান ও সদস্য সচিব আরিফুল ইসলাম আরিফ, পলাশ শিল্পাঞ্চল সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি আখলাত হোসেন। 

পথসভা শেষে শোভাযাত্রাটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পাঁচদোনা মোড়ে গিয়ে শেষ হয়।
 
এলাকা: নরসিংদী
পরবর্তী খবর লোড হচ্ছে...
এশিয়া

জিয়াউর রহমান দেশ থেকে বাকশাল দূর করেছিলেন : মঈন খান

B
BN DESK | 09 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার