Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

জিয়া উদ্যান ও জাতীয় স্মৃতিসৌধ সড়কে বিজিবি মোতায়েন

BN DESK
26 December 2025, 07:22 PM পড়তে ১ মিনিট

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা এবং বিভিন্ন স্থানে যাতায়াতকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষায় জিয়া উদ্যান ও সাভারের জাতীয় স্মৃতিসৌধসহ ঢাকা–আরিচা মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পর্যাপ্ত সংখ্যক বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

শুক্রবার (২৬ ডিসেম্বর) দুপুরে বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম এ তথ্য জানান।

জানা গেছে, শুক্রবার দুপুরে ঢাকার শেরেবাংলা নগরে অবস্থিত বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন তারেক রহমান। এরপর তিনি সাভারের জাতীয় স্মৃতিসৌধে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন।

এর আগে, দীর্ঘ ১৭ বছর পর বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুরে লন্ডন থেকে সিলেট হয়ে ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারেক রহমান। এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী ডা. জুবাইদা রহমান ও একমাত্র মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান।

পরবর্তী খবর লোড হচ্ছে...
খেলাধুলা

জিয়া উদ্যান ও জাতীয় স্মৃতিসৌধ সড়কে বিজিবি মোতায়েন

B
BN DESK | 26 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার