Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

জুতার সূত্র ধরে বিলের পানিতে নিখোঁজ নারীর লাশ উদ্ধার 

BN DESK
11 November 2025, 03:00 AM পড়তে ১ মিনিট

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি : জুতা সূত্র ধরে নিখোঁজ নারীর লাশ ২০ ঘন্টা পর বিলের পানিতে উদ্ধার করেছে ডুবুরি দল। এই ঘটনাটি ঘটেছে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার দাসিয়ারছড়া ধোপারকুরা এলাকায়। নিহত ওই নারীর নাম শাফিয়া বেগম (৪২)। তিনি ওই এলাকার আফসার আলী পচার স্ত্রী। 

ওই গ্রামের আকবর আলী ও আলতাফ আলী জানান, গত মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে তিনি বাড়ির সবার অজান্তে বের হন। পরের লোকজন টের পেয়ে অনেক খোঁজাখুঁজি করেন। কোথাও না পেয়ে নিখোঁজ নারীর বাড়ি থেকে কিছু দূরে ধোঁপারকুরায় (বিল) নিখোঁজ নারীর পায়ের জুতা দেখেন পথচারীরা। 

এ খবর তার পরিবারের কাছে পৌঁছালে ছুটে যান বিলের তীরে। পায়ের জুতা দেখে চিহ্নিত হওয়ার বিলে খোঁজাখুঁজি শুরু করেন। দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন তিনি। পরে ফুলবাড়ী এবং রংপুর ফায়ার সার্ভিসের লোকজন যৌথভাবে ঘটনাস্থলে ছুটে আসে। দীর্ঘক্ষণ ডুবুরি দল চেষ্টা চালিয়ে গত বুধবার সন্ধ্যা ৬টার সময় ওই নারীর লাশ উদ্ধার করে। 

রংপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দলের ইনচার্জ আসাদুজ্জামান জানান, বিলে কচুরিপানা ও গভীর পানি থাকায় দীর্ঘক্ষণ সময় লেগেছে। আমাদের সহকর্মীদের প্রচেষ্টায় সন্ধ্যার পর ওই নারীর লাশ উদ্ধার করা হয়েছে। 

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত আলী সরকার জানান, নাগেশ্বরী সার্কেল (এসপি) ঘটনাস্থল পরিদর্শন করে করেছে। লাশ উদ্ধার করে কুড়িগ্রামে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।  

 

 

এলাকা: কুড়িগ্রাম
পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

জুতার সূত্র ধরে বিলের পানিতে নিখোঁজ নারীর লাশ উদ্ধার 

B
BN DESK | 30 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার