Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

জুলাই গণঅভ্যুত্থানে নিহত ১১৪ অজ্ঞাতনামার লাশ উত্তোলন শুরু

BN DESK
07 December 2025, 05:00 PM পড়তে ১ মিনিট

জুলাই গণঅভ্যুত্থানের সময় নিহত অজ্ঞাতনামা ব্যক্তিদের লাশ শনাক্ত করার জন্য অবশেষে নমুনা সংগ্রহের কাজ শুরু করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। হাইকোর্টের নির্দেশে ফরেনসিক পরীক্ষার অনুমতি পাওয়ার পর আজ রোববার থেকে প্রক্রিয়াটি শুরু হলো।

আজ সকালে রাজধানীর মোহাম্মদপুরের বুদ্ধিজীবী কবরস্থানে প্রথম ধাপে দাফন করা অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের লাশ উত্তোলন ও শনাক্তের জন্য নমুনা সংগ্রহের কাজ শুরু করে সিআইডি। সিআইডি সূত্র জানায়, এই কবরস্থানে বেশ কয়েকটি অজ্ঞাতনামা লাশ দাফন করা হয়েছিল। পর্যায়ক্রমে অন্যান্য স্থানে দাফন করা লাশগুলো থেকেও নমুনা সংগ্রহ করা হবে। নিহত ব্যক্তিদের পরিচয় নিশ্চিত করা এবং স্বজনদের হাতে লাশ হস্তান্তরের লক্ষ্যেই এই বৃহৎ পরিসরের ফরেনসিক কার্যক্রম পরিচালিত হচ্ছে।

সিআইডির প্রধান অতিরিক্ত আইজিপি মো. ছিবগাত উল্লাহ এ প্রসঙ্গে জানান, নিহত অজ্ঞাতনামাদের লাশ দ্রুত শনাক্ত করতে একটি বিশেষ আন্তবিভাগীয় টিম গঠন করা হয়েছে। এই টিমে দেশি বিশেষজ্ঞ ছাড়াও আন্তর্জাতিক মানের ফরেনসিক বিশেষজ্ঞরা রয়েছেন। তারা অত্যন্ত সতর্কতার সঙ্গে বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রতিটি লাশের নমুনা সংগ্রহ করে ডিএনএ প্রোফাইল তৈরি করবেন। এরপর নিখোঁজ পরিবারগুলোর সদস্যদের সংগৃহীত ডিএনএ নমুনার সঙ্গে এই প্রোফাইলগুলো ম্যাচ করে দেখা হবে।

এই ফরেনসিক তদন্ত প্রক্রিয়ায় সিআইডি’র বিশেষজ্ঞ টিমের সঙ্গে নিবিড় সহযোগিতা করতে রয়েছেন-খ্যাতনামা ফরেনসিক বিশেষজ্ঞ ড. লুইস ফন্ডব্রাইডার। ফরেনসিক সায়েন্স ও ডিএনএ অ্যানালাইসিসে তার দীর্ঘ অভিজ্ঞতা এই শনাক্তকরণ প্রক্রিয়াকে আরও নির্ভুল ও দ্রুত করতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।

সিআইডি সূত্রে আরও জানা যায়, জুলাই গণঅভ্যুত্থানের সময় দেশের বিভিন্ন স্থানে মোট ১১৪ জন অজ্ঞাতপরিচয় নিহত ব্যক্তির লাশ দাফন করা হয়েছিল। এই ১১৪ জনের লাশের পরিচয় শনাক্তের জন্য সিআইডি কাজ শুরু করেছে।

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
খেলাধুলা

জুলাই গণঅভ্যুত্থানে নিহত ১১৪ অজ্ঞাতনামার লাশ উত্তোলন শুরু

B
BN DESK | 07 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার