Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

জুলাই শহিদ পরিবার ও আহত যোদ্ধাদের পুনর্বাসনে ঐক্যের বিকল্প নেই : সারজিস আলম

BN DESK
05 December 2025, 11:11 PM পড়তে ১ মিনিট

পঞ্চগড় প্রতিনিধি: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, অভ্যুত্থান-পরবর্তী বাস্তবতা না থাকলে আমরা কেউই আজ নিজ অবস্থানে থাকতাম না। শুধু সরকার নয়, রাজনৈতিক দল ও সচ্ছল ব্যবসায়ীদেরও জুলাই শহিদ পরিবার এবং আহত যোদ্ধাদের সহায়তায় এগিয়ে আসতে হবে। এসময় জনগণ ও অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের আকাক্সক্ষা বাস্তবায়নকে রাজনৈতিক এজেন্ডার ঊর্ধ্বে রাখার আহ্বান জানান তিনি।

আজ শুক্রবার (৫ ডিসেম্বর) দুপুরে পঞ্চগড় চেম্বার ভবনে ওয়ারিয়র্স অব জুলাই পঞ্চগড় আয়োজিত গণঅভ্যুত্থানে শহিদ ও আহত যোদ্ধা এবং বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

সারজিস বলেন, ১০-১৫ হাজার গেজেটেড আহত যোদ্ধাদের নিয়ে সরকারের যে উদ্যোগ, তা দীর্ঘমেয়াদি প্রক্রিয়া। একইভাবে ৯ শতাধিক গেজেটেড শহিদ পরিবারের বিষয়টিও দীর্ঘমেয়াদি। পঞ্চগড়ে বর্তমানে ৫টি শহিদ পরিবার ও ৪১ জন আহত যোদ্ধা রয়েছেন জানিয়ে তিনি বলেন, সরকারের বিভিন্ন সুবিধা দেওয়ার ক্ষেত্রে প্রকৃত দাবিদারদের অগ্রাধিকার নিশ্চিত জরুরি।

অনেক পরিবার জীবিকা পরিচালনায় কঠিন সময় পার করছেন। তাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের পুনর্বাসন এখন সময়ের দাবি। বিশেষভাবে গৃহহীনদের জন্য স্থায়ী আবাসন নিশ্চিত করতে হবে। সারজিস আলম আরও বলেন, যেসব বিষয় সরকারের কাছে দীর্ঘ প্রক্রিয়া, সেখানে জেলা প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক দলগুলো ঐক্য ঘোষণা করলে এবং জরুরি কর্মসংস্থানের প্রয়োজন থাকা আহত যোদ্ধাদের স্থায়ী আবাসন ও চাকরির ব্যবস্থা করা হলে কাজটি সহজ হবে।

সম্মিলিত উদ্যোগ ছাড়া এটি সম্ভব নয়। অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা শহিদ ও আহত যোদ্ধাদের স্মরণ করেন এবং বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মোনাজাত করেন। এসময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, জুলাই আন্দোলনে শহিদ ও আহত যোদ্ধাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

জুলাই শহিদ পরিবার ও আহত যোদ্ধাদের পুনর্বাসনে ঐক্যের বিকল্প নেই : সারজিস আলম

B
BN DESK | 05 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার