Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

জুলাই সনদ ইস্যুতে জাতির সঙ্গে প্রতারণা করা হয়েছে : গয়েশ্বর

BN DESK
11 November 2025, 10:00 AM পড়তে ১ মিনিট

জুলাই সনদ ইস্যুতে জাতির সঙ্গে প্রতারণা করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। 

রবিবার দুপুরে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) নবগঠিত কমিটিকে সঙ্গে নিয়ে দলীয় প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ঐকমত্য কমিশন জুলাই সনদে স্বাক্ষরের পর যেসব পরিবর্তন এনেছে তা নিয়ে সরকার নীরব আছে। জুলাই সনদ ইস্যুতে জাতির সঙ্গে যে প্রতারণা করা হয়েছে, সেটি জনগণ বুঝেছে।

বিএনপির এই নেতা আশা প্রকাশ করে বলেন, অন্তর্বর্তী সরকার জুলাই সনদের পরিবর্তন নিয়ে তাদের ব্যাখ্যা পরিষ্কার করবে।

তিনি বলেন, বিএনপি মাঠে নামলে অন্তর্বর্তী সরকারের ক্ষমতায় টিকে থাকা কঠিন হবে। যেভাবে প্রতিবাদ করা উচিত, বিএনপি তা না করে জনগণের কাছে বক্তব্য তুলে ধরছে।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, আগামী জাতীয় নির্বাচনে বিএনপির রাষ্ট্রক্ষমতায় আসার সম্ভাবনা রয়েছে বলেই বিভিন্ন মহল থেকে মিথ্যা বিতর্ক তৈরি করা হচ্ছে।

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
খেলাধুলা

জুলাই সনদ ইস্যুতে জাতির সঙ্গে প্রতারণা করা হয়েছে : গয়েশ্বর

B
BN DESK | 02 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার