Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

জুলাই হত্যাকাণ্ডের বিচার অবশ্যই হবে: অ্যাটর্নি জেনারেল

BN DESK
06 November 2025, 08:00 AM পড়তে ১ মিনিট

অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, জুলাই হত্যাকাণ্ডের বিচার অবশ্যই হবে এবং সরকার তার দেওয়া প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পালন করবে। তবে বিচার কার্যক্রমে অতিরিক্ত তড়িঘড়ি করা হলে সেটি নিয়ে প্রশ্ন উঠতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে কুষ্টিয়া আইনজীবী সমিতি মিলনায়তনে আয়োজিত এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, দেশের আদালতগুলোতে মামলাজট কমাতে সরকার ইতোমধ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে এবং এর সুফলও পাওয়া যেতে শুরু করেছে।

শহীদ আবরার ফাহাদ হত্যা মামলার বিষয়ে প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল জানান, বিচারকাজ দ্রুত শেষ করার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। ‘আসামিপক্ষ আপিল বিভাগে গিয়েছে। আশা করা যাচ্ছে, খুব শিগগির বিষয়টির নিষ্পত্তি হবে,’— বলেন তিনি।

এর আগে কুষ্টিয়া আইনজীবী সমিতির আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অ্যাটর্নি জেনারেল। সভায় তিনি সমিতির ভবন সংক্রান্ত বিভিন্ন সমস্যা ও অন্যান্য দাবিদাওয়ার কথা মনোযোগ দিয়ে শোনেন এবং প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন।

সভায় সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির সভাপতি হারুন অর রশিদ। আরও উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতা ব্যারিস্টার রাগিব চৌধুরী, সাধারণ সম্পাদক শাতিল মাহমুদসহ স্থানীয় আইনজীবীরা।

এলাকা: কুষ্টিয়া
পরবর্তী খবর লোড হচ্ছে...
ফুটবল

জুলাই হত্যাকাণ্ডের বিচার অবশ্যই হবে: অ্যাটর্নি জেনারেল

B
BN DESK | 16 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার