Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

জোট গঠনের ব্যাপারে এনসিপি’র অবস্থান ব্যাখ্যা আখতারের

BN DESK
28 December 2025, 02:53 PM পড়তে ১ মিনিট

জামায়াতে ইসলামীর সঙ্গে নির্বাচনি সমঝোতা বা জোটে যাওয়ার বিষয়ে ব্যাখ্যা তুলে ধরেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন। শনিবার (২৭ ডিসেম্বর) দিবাগত রাতে এনসিপি’র ভেরিফায়েড ফেসবুক পেজে আখতারের বক্তব্য তুলে ধরা হয়।

আখতার হোসেন বলেন, ‘ঐকমত্য কমিশনে বিএনপি’র সঙ্গেই অন্য দলগুলোর মতভিন্নতা পরিলক্ষিত হতো। সেখানে সংস্কারের পয়েন্টগুলোতে এনসিপি, জামায়াত এবং অন্য দলগুলো একমত হয়েছে।’ তিনি আরও বলেন, ‘সংস্কারের বিষয়, দেশটাকে নতুন করে গড়া, নতুনভাবে বাংলাদেশের রাষ্ট্রকাঠামোকে গড়ে তোলার জন্য যে রাজনীতি, সে রাজনীতির প্রতি যে কমিটমেন্ট সেটাকেই নির্বাচনী রাজনীতিতে জোটের বা সমঝোতার ক্ষেত্রে সবচেয়ে প্রধানতম বিবেচ্য বিষয় হিসেবে এটাকে মূল্যায়ন করছি।’

প্রসঙ্গত, জামায়াতে ইসলামীর সঙ্গে নির্বাচনি সমঝোতা নিয়ে এনসিপি’র অনেক নেতা অসন্তোষ প্রকাশ করেছেন। শনিবার কেন্দ্রীয় কমিটির ৩০ নেতা জামায়াতের সঙ্গে সমঝোতায় আপত্তি জানিয়ে এনসিপি’র আহ্বায়ক নাহিদ ইসলামকে চিঠি দিয়েছেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
খেলাধুলা

জোট গঠনের ব্যাপারে এনসিপি’র অবস্থান ব্যাখ্যা আখতারের

B
BN DESK | 28 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার