Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

জোড় ইজতেমায় আরও এক মুসল্লির মৃত্যু

BN DESK
29 November 2025, 05:18 PM পড়তে ১ মিনিট

টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে চলমান পাঁচ দিনের জোড় ইজতেমায় আরও এক মুসল্লির মৃত্যু হয়েছে। ইজতেমার শুরুর দুই দিনে এ নিয়ে মোট ৩ মুসল্লির মৃত্যু হলো।

সর্বশেষ শনিবার (২৯ নভেম্বর) ভোরে স্ট্রোক করে ইজতেমা ময়দানে মৃত্যুবরণ আশরাফ আলী (৬০) নামে ওই মুসল্লি।

বিষয়টি নিশ্চিত করেছেন তাবলীগ জামাত বাংলাদেশ শুরায়ী নেজামের মিডিয়া সমন্বয় হাবিবুল্লাহ রায়হান।

তিনি জানান, নিহত আশরাফ আলী জামালপুর জেলার সদরের কেন্দুয়া গ্রামের আব্দুল হাকিমের ছেলে। গত রাতে আশরাফ আলী সাথীদের সঙ্গে তাদের জন্য নির্ধারিত খিত্তায় অবস্থান করছিলেন। রাতে তিনি ঘুমিয়ে পড়লে ভোরে সাথীরা ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে তাকে উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতাল নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উল্লেখ্য, গত শুক্রবার শুরু হওয়া এই ইজতেমা আগামী ২ ডিসেম্বর শেষ হওয়ার কথা রয়েছে। পাঁচদিন ব্যাপী ইজতেমায় ৬৪টি জেলা থেকে প্রায় দুই লাখ মুসল্লি টঙ্গীতে উপস্থিত হয়েছেন বলে জানিয়েছেন আয়োজকরা। তাছাড়া মোট ১৯টি দেশের প্রায় ৭০০ জন বিদেশি মেহমান অংশ নিচ্ছেন। অংশ নেওয়াদের মধ্যে রয়েছে, পাকিস্তান, ভারত, কিরগিজস্তান, কানাডা, থাইল্যান্ড, মিয়ানমার, ইয়েমেন, চীন, সৌদি আরব, তিউনিসিয়া, যুক্তরাজ্য, ইতালি, নাইজার, আফগানিস্তান, যুক্তরাষ্ট্র, জার্মানি, জাপান, সিঙ্গাপুর ও অস্ট্রেলিয়ার অতিথি মুসল্লি।

বিদেশি মেহমানদের জন্য বিশেষ ভাষাগত তালীম, নিরাপত্তা ও মৌলিক সেবাসহ সবধরনের ব্যবস্থাপনা নিশ্চিত করা হয়েছে বলে জানান হাবিবুল্লাহ রায়হান।

এলাকা: গাজীপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
বিনোদন

জোড় ইজতেমায় আরও এক মুসল্লির মৃত্যু

B
BN DESK | 29 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার