Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

জয়পুরহাটের আক্কেলপুরে ট্রেনের ধাক্কায় মন্টু নামের এক যুবকের মৃত্যু

BN DESK
07 December 2025, 11:41 PM পড়তে ১ মিনিট

আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি : আক্কেলপুরে ট্রেনের সাথে ধাক্কা লেগে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ রোববার (৭ ডিসেম্বর) রাজশাহী হতে চিলাহাটি গামী আন্তঃনগর তিতুমীর এক্স্রপ্রেস ট্রেনটি আক্কেলপুর স্টেশন হতে ছেড়ে যাওয়ার পর সকাল  দশটার দিকে ভালকি ব্রিজের কাছে মন্টু (২২) নামের ওই যুবক লাইন দিয়ে যাওয়ার সময় ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান।

তার বাড়ি উপজেলার চকরোয়ার গ্রামের সেকেন্দার আলীর ছেলে। পারিবারিক সুত্রে জানা যায়, ওই যুবকের মানসিক সমস্যা রয়েছে। ট্রেনের হুইসেল সে বুঝতে না পাড়ায় এ দুর্ঘটনা ঘটে। পরিবারের লোকজন এসে লাশটি বাড়িতে নিয়ে যায়। আক্কেলপুর স্টেশন মাস্টার হাসিবুল হাসান বলেন তিতুমীর ট্রেনের ধাক্কায় সে মারা যায় । মরদেহটি পরিবার নিয়ে গেছে, এই ব্যাপারে জিআরপি পুলিশের কাছে কোনো অভিযোগ বা মামলা করা হয়নি।

এলাকা: জয়পুরহাট
পরবর্তী খবর লোড হচ্ছে...
বিনোদন

জয়পুরহাটের আক্কেলপুরে ট্রেনের ধাক্কায় মন্টু নামের এক যুবকের মৃত্যু

B
BN DESK | 07 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার