Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

ঝালকাঠিতে চেক জালিয়াতি মামলায় অবসরপ্রাপ্ত শিক্ষিকা গ্রেফতার

BN DESK
10 November 2025, 10:00 PM পড়তে ১ মিনিট

ঝালকাঠিতে চেক জালিয়াতি মামলায় শুক্লা হাওলাদার (৫০) নামের এক অবসরপ্রাপ্ত শিক্ষিকাকে গ্রেফতার করেছে পুলিশ।

গতকাল শুক্রবার (১০ অক্টোবর) রাতে ঝালকাঠি সদর উপজেলার কীর্ত্তিপাশা ইউনিয়নের ডুমরিয়া গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

শুক্লা হাওলাদার কীর্ত্তিপাশা ইউনিয়নের ডুমরিয়া গ্রামের পঙ্কজ মণ্ডলের স্ত্রী। তিনি কীর্ত্তিপাশার প্রসন্ন কুমার মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষিকা।

আজ শনিবার (১১ অক্টোবর) সকালে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

ঝালকাঠি সদর থানার এএসআই মো. জালাল বিষয়টি নিশ্চিত করে বলেন, আবু হোসেন নামের এক ব্যক্তির দায়ের করা চেক জালিয়াতি মামলায় গ্রেফতার হওয়া শুক্লা হাওলাদারের এক বছরের সাজা ও ৩০ লাখ টাকা অর্থ দণ্ড প্রদান করে আদালত। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

এলাকা: ঝালকাঠি
পরবর্তী খবর লোড হচ্ছে...
বিশেষ সংবাদ

ঝালকাঠিতে চেক জালিয়াতি মামলায় অবসরপ্রাপ্ত শিক্ষিকা গ্রেফতার

B
BN DESK | 11 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার