Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

ঝালকাঠিতে বিআরটিসি বাস চালকের ঝুলন্ত লাশ উদ্ধার

BN DESK
26 October 2025, 03:00 AM পড়তে ১ মিনিট
ঝালকাঠিতে বিআরটিসি বাস চালকের ঝুলন্ত লাশ উদ্ধার

ঝালকাঠির সদর উপজেলায় জাকির হোসেন ঢালী নামে এক বিআরটিসি বাস চালকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নের সল্পসেনা গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

৫০ বছর বয়সী জাকির হোসেন দুই সন্তানের জনক এবং সল্পসেনা গ্রামের মৃত আলাউদ্দিন ঢালীর ছেলে। তিনি বরিশাল বিআরটিসি বাস ডিপো অফিসে কর্মরত ছিলেন।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল দুপুরে ছোট ভাই মিজান ঢালীর বরিশালের বাসা থেকে বের হয়ে বোনের বাসায় যাওয়ার কথা বলেন জাকির হোসেন। তবে তিনি সেখানে যাননি। রাত পর্যন্ত তার কোনো খোঁজ না মেলায় উদ্বেগ দেখা দেয়। আজ সকালে নিজ গ্রামের বাড়ির সামনে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।

এ বিষয়ে ঝালকাঠি সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

এলাকা: ঝালকাঠি
পরবর্তী খবর লোড হচ্ছে...
বিশেষ সংবাদ

ঝালকাঠিতে বিআরটিসি বাস চালকের ঝুলন্ত লাশ উদ্ধার

B
BN DESK | 16 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার