Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

ঝালকাঠির ২ আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের মনোনয়নপত্র সংগ্রহ

BN DESK
22 December 2025, 03:52 PM পড়তে ১ মিনিট

ঝালকাঠিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুটি আসনে বিএনপির মনোনীত প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

আজ সোমবার (২২ ডিসেম্বর) বেলা ১১টায় ঝালকাঠি-২ (সদর-নলছিটি) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাবেক এমপি ইসরাত সুলতানা ইলেন ভুট্টো জেলা রিটার্নিং অফিসার, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. মমিন উদ্দিনের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন। 

এ সময় তার সঙ্গে ছিলেন জেলা বিএনপির সাবেক সভাপতি, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল মন্টু,  জেলা যুবদলের আহ্বায়ক শামীম তালুকদার, নলছিটি উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আনিচুর রহমান খান হেলাল, সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি সরদার এনামুল হক এলিন, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রবিউল হোসেন তুহিন, জেলা আইনজীবী সমিতির যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট ফয়সাল খানসহ আরও অনেকে।

এ সময়, ইসরাত সুলতানা ইলেন ভুট্টো বলেন, ঝালকাঠি-নলছিটির মানুষ আমার প্রাণপ্রিয়। তাদের সেবা করতে চাই। যেখানে সন্ত্রাস, দুর্নীতি ও চাঁদাবাজি থাকবে না। সবাই শান্তিপুর্ণভাবে বসবাস করতে পারবে।

এর আগে গতকাল রবিবার বিকেলে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সংসদের ধর্মবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল ঝালকাঠি জেলা প্রশাসক ও জেলা রির্টানিং কর্মকর্তা মো. মমিন উদ্দিন এর কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন। 

এ সময় জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও ঝালকাঠির পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মাহেব হোসেন, রাজাপুর উপজেলাবিএনপির সভাপতি অ্যাডভোকেট তালুকদার আবুল কালাম আজাদ, জেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক জহিরুল হক সোহেল, এনামুল হক সাজু, রুবেল ফকির, অ্যাডভোকেট ফয়সাল খান, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজাদুর রহমান, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মো. হেদায়েতুল ইসলাম সোহেল, স্বেচ্ছাসেবক দলনেতা শামীম মৃধা, জেলা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি সাহেদ রানা ভুইয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক নাজমুল আলম নবীনসহ ঝালকাঠি জেলা রাজাপুর ও কাঁঠালিয়া উপজেলার বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষকদল ও শ্রমিক দলের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

এ সময় ধর্মবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল বলেন,‘বাংলাদেশের মানুষ নির্বাচনে ভোট প্রদানের জন্য অধির আগ্রহে অপেক্ষা করছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুযোগ্য নেতৃত্বে দলের সকলে আজ ঐক্যবদ্ধ। দেশে সাধারণ মানুষ ধানের শীষে ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে।’

এলাকা: ঝালকাঠি
পরবর্তী খবর লোড হচ্ছে...
বিশেষ সংবাদ

ঝালকাঠির ২ আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের মনোনয়নপত্র সংগ্রহ

B
BN DESK | 22 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার