Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

ঝিনাইদহের পানিতে ডুবে শিশুর মৃত্যু

BN DESK
07 November 2025, 12:00 AM পড়তে ১ মিনিট

ঝিনাইদহের শৈলকূপায় খালের পানিতে ডুবে ছাহাদ বিশ্বাস (২) নামে শিশুর মৃত্যু হয়েছে।

আজ মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুর দেড়টার দিকে উপজেলার সারুটিয়া ইউনিয়নের চরবাখরবা গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, মৃত শিশু ছাহাদ ওই গ্রামের সবুজ বিশ্বাসের ছেলে।

নিহত শিশুর দাদা আজিজ বিশ্বাস জানান, মঙ্গলবার দুপুরে বাড়ির পাশে খেলা করছিল শিশু ছাহাদ। পরে তাকে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশে জিকে সেচ খালের পানিতে শিশুটির দেহ ভেসে থাকতে দেখা যায়। পরে দ্রুত তাকে উদ্ধার করে শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার রাবেয়া খাতুন বলেন, ওই শিশুকে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে। আমরা তাকে মৃত অবস্থায় পেয়েছি। পরে মরদেহ পরিবারের লোকজন নিয়ে গেছে।

শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ থাকলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অভিযোগ না পেলে অপমৃত্যু মামলা দায়ের করা হবে।

এলাকা: ঝিনাইদহ শৈলকুপা
পরবর্তী খবর লোড হচ্ছে...
ফুটবল

ঝিনাইদহের পানিতে ডুবে শিশুর মৃত্যু

B
BN DESK | 07 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার