Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

ঝিনাইদহে বিএনপির দুপক্ষের সংঘর্ষে আহত ১০

BN DESK
27 November 2025, 03:48 PM পড়তে ১ মিনিট

ঝিনাইদহ সদর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকালে উপজেলার ফুরসন্দি গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে ২ জন ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি আছেন। 

‎পুলিশ ও স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে ওই গ্রামের বিএনপি নেতা শাহাবুর মোল্লা ও জাহিদ বিশ্বাসের সমর্থকদের মধ্যে সামাজিক বিরোধ চলে আসছিল। এরই জেরে সম্প্রতি দুই গ্রুপের মধ্যে বেশ কয়েকবার মারামারিও হয়। আজ সকালে শাহাবুর মোল্লার সমর্থক আল-আমিনের সাথে জাহিদ বিশ্বাসের সমর্থক ফিরোজের পারিবারিক কলহের সৃষ্টি হয়। এরপর ঘটনাটি দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে রুপ নেয়। এ সময় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়। এ সময় ২টি বাড়ি ভাঙচুর করা হয়। পরে খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

‎ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করে জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এলাকা: ঝিনাইদহ
পরবর্তী খবর লোড হচ্ছে...
ফুটবল

ঝিনাইদহে বিএনপির দুপক্ষের সংঘর্ষে আহত ১০

B
BN DESK | 27 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার