Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

ঝিনাইদহে বিষপানে গৃহবধূর আত্মহত্যা

BN DESK
01 November 2025, 09:00 AM পড়তে ১ মিনিট
ঝিনাইদহে বিষপানে গৃহবধূর আত্মহত্যা

ঝিনাইদহের মহেশপুর উপজেলায় ববিতা খাতুন (৩০) নামের এক গৃহবধূ বিষপানে আত্মহত্যা করেছেন।

সোমবার (১৫ সেপ্টেম্বর) রাতে পৌরসভার গড়াবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।

ববিতা গড়াবাড়িয়া গ্রামের প্রবাসী আব্দুল গফুরের স্ত্রী। তার স্বামী আ. গফুর ৫ দিন আগে ওমান থেকে দেশে আসে।

পরিবারের সদস্যরা জানান, সেদিন রাতে স্বামী-সন্তান নিয়ে ঘুমিয়ে পড়েছিলেন ববিতা। রাত ১১টার দিকে তিনি বিষপান করেন। পরে স্বজনরা বিষয়টি টের পেয়ে প্রথমে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কোনো কারণ ছাড়াই কেন তিনি আত্মহত্যা করলেন—এ ব্যাপারে পরিবারের কেউ নিশ্চিতভাবে কিছু বলতে পারেনি।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান , মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি জিডি হয়েছে।

এলাকা: ঝিনাইদহ
পরবর্তী খবর লোড হচ্ছে...
ফুটবল

ঝিনাইদহে বিষপানে গৃহবধূর আত্মহত্যা

B
BN DESK | 16 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার