Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

ঝিনাইদহে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল সবজি বিক্রেতার

BN DESK
31 December 2025, 06:33 PM পড়তে ১ মিনিট

ঝিনাইদহে মোটরসাইকেলের ধাক্কায় বিমল বিশ্বাস (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি পেশায় একজন সবজি বিক্রেতা। মঙ্গলবার রাত ১১টার দিকে ঝিনাইদহ শহরের পবহাটি সিটি মোড়ে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত বিমল বিশ্বাস পবহাটি সিটি মোড় এলাকার অনিল বিশ্বাসের ছেলে।

স্থানীয়রা জানান, সবজির দোকান বন্ধ করে রাত সাড়ে ১০টার দিকে পবহাটি সিটি মোড়ে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন বিমল বিশ্বাস। এ সময় আরাপপুরগামী একটি মোটরসাইকেল তাকে সাজোরে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে ঘটনাস্থলে লুটিয়ে পড়েন। স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে রাত ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. রাজীব চক্রবর্তী জানান, ধারণা করা হচ্ছে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হতে পারে। ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। 

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামসুল আরেফিন জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে আইনিব্যবস্থা গ্রহণ করা হবে।

এলাকা: ঝিনাইদহ
পরবর্তী খবর লোড হচ্ছে...
ফুটবল

ঝিনাইদহে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল সবজি বিক্রেতার

B
BN DESK | 31 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার