Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

ঝিনাইদহে শ্বশুরের বঁটির কোপে পুত্রবধূ নিহত

BN DESK
11 November 2025, 11:00 AM পড়তে ১ মিনিট

ঝিনাইদহের শৈলকূপায় শ্বশুরের বঁটির কোপে লিমা খাতুন (২৫) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। অভিযুক্ত শ্বশুরের নাম মুকুল শেখ (৪৫)। তবে তিনি মানসিক ভারসাম্যহীন বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

আজ রোববার (২৬ অক্টোবর) ভোর ৫টার দিকে শৈলকূপা উপজেলার মনোহরপুর ইউনিয়নের পূর্বপাইকপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত লিমা খাতুন পূর্বপাইকপাড়া গ্রামের আব্দুর রবের স্ত্রী। তার দুটি সন্তান রয়েছে।

স্থানীয় রামিম হোসেন জানান, ভোরে গৃহবধূ লিমা খাতুন টয়লেটে যাওয়ার জন্য ঘর থেকে বের হয়। এ সময় তার শ্বশুর ধারালো বঁটি দিয়ে তার বুকে কোপ দেয়। এরপর গৃহবধূ লিমা খাতুনের চিৎকার শুনে পরিবারের লোকজন ঘর থেকে বেরিয়ে এসে তাকে উদ্ধার করে। পরে তাকে মারাত্মক জখম অবস্থায় শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জানা গেছে, অভিযুক্ত মুকুল শেখ দীর্ঘদিন যাবৎ মানসিক ভারসাম্যহীন অবস্থায় ছিলেন। মানসিক ভারসাম্যহীনতার কারণে মুকুল শেখ সুযোগ পেলেই বাড়ির লোকজনের ওপর হামলে পড়তেন। এজন্য তাকে রশি দিয়ে বেঁধে রাখতেন পরিবারের লোকজন।

শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদ আল মামুন বলেন, ভোর সাড়ে ৫টার দিকে জখম অবস্থায় গৃহবধূ লিমা খাতুনকে হাসপাতালে নিয়ে আসে তার স্বজনরা। হাসপাতালে পৌঁছানোর আগেই ওই নারীর মৃত্যু হয়েছিল। ধারণা করা হচ্ছে, অতিরিক্ত রক্তক্ষরণের ফলে তার মৃত্যু হয়েছে।

নিহত লিমার স্বামী আব্দুর রব জানান, তার বাবা মানসিক ভারসাম্যহীন। এমনকি তার বড় চাচাও মানসিক ভারসাম্যহীন ছিলেন। 

শৈলকূপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুম খান বলেন, লিমা খাতুনকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে। ঘটনার পরপরই অভিযুক্ত শ্বশুর মুকুল শেখকে আটক করেছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে আমরা শুনেছি যে, অভিযুক্ত ব্যক্তি নাকি মানসিক ভারসাম্যহীন। আমরা বিষয়গুলো খতিয়ে দেখে যথাযথ আইনগত ব্যবস্থা নেব।

এলাকা: ঝিনাইদহ শৈলকুপা
পরবর্তী খবর লোড হচ্ছে...
ফুটবল

ঝিনাইদহে শ্বশুরের বঁটির কোপে পুত্রবধূ নিহত

B
BN DESK | 26 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার