Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

ঝিনাইদহে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

BN DESK
27 November 2025, 09:20 PM পড়তে ১ মিনিট

‎ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার চাদবা গ্রামে স্ত্রীকে হত্যার দায়ে মতিয়ার রহমান (৫০) নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া অভিযুক্তকে ২০ হাজার টাকা জরিমানা, আনাদায়ে আরও এক বছরের বিনাশ্রাম কারাদন্ড প্রদান করেন আদালত।

‎বুধবার (২৬ নভেম্বর) বিকালে ঝিনাইদহের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. এমরান হোসেন চৌধুরী এ দণ্ডাদেশ প্রদান করেন। ‎‎বৃহস্পতিবার (২৭ নভেম্বর) জেলা ও দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী আব্দুল ওহাব এ তথ্য নিশ্চিত করেন।

‎‎কারাদন্ডাদেশপ্রাপ্ত মতিয়ার রহমান কালীগঞ্জ উপজেলার চাদবা গ্রামের মৃত নজের আলী মণ্ডলের ছেলে।
‎‎
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২২ সালের ১০ আগস্ট গভীর রাতে কথা কাটাকাটির এক পর্যায়ে মতিয়ার রহমান তার স্ত্রী পারুলকে শাবল দিয়ে মাথায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই পারুল মারা যান। 

পরে ওই ঘটনায় পারুলের পিতা ইসাহাক মন্ডল বাদী হয়ে কালীগঞ্জ থানায় মামলা দায়ের করেন।
‎‎
দীর্ঘ সাক্ষ্য প্রমাণ ও শুনানি শেষে আদালত বৃহস্পতিবার এই দণ্ডাদেশ প্রদান করেন। পরে দণ্ডপ্রাপ্ত মতিয়ার রহমানকে কারাগারে পাঠানো হয়।

রাষ্ট্রপক্ষের কৌসুলি (পিপি) অ্যাডভোকেট এসএম মশিয়ুর রহমান বলেন, বাদীপক্ষ ন্যায়বিচার পেয়েছে। তবে সর্বোচ্চ শাস্তির জন্য বাদীপক্ষ আপিল করবে কিনা, সেটা তারা আলোচনা করে পরে সিদ্ধান্ত নেবে।

‎‎আসামিপক্ষে সাবেক পিপি ইসমাইল হোসেন ও আকলিমা ইয়াসমীন মামলাটি পরিচালনা করেন।

এলাকা: ঝিনাইদহ
পরবর্তী খবর লোড হচ্ছে...
ফুটবল

ঝিনাইদহে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

B
BN DESK | 27 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার