Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

ঝিনাইদহে ১৬টি ককটেল ধ্বংস করল বোম্ব ডিসপোজাল ইউনিট

BN DESK
24 November 2025, 06:33 PM পড়তে ১ মিনিট

ঝিনাইদহের কালীগঞ্জে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে উদ্ধার হওয়া ১৬টি ককটেল বিস্ফোরণের মাধ্যমে ধ্বংস করেছে বোমা ডিসপোজাল ইউনিট।

সোমবার (২৪ নভেম্বর) সকাল ১০টার দিকে শহরের নতুন বাজার এলাকায় মিনি স্টেডিয়াম মাঠে ধ্বংস করা হয়।

পুলিশ জানায়, চলতি বছরের গত ১৭ জুন কালীগঞ্জ উপজেলার জামাল ইউনিয়নের পীর গোপালপুর গ্রামের আব্দুর রাজ্জাকের বাড়িতে অভিযান চালায়। এ সময় ১৬টি ককটেল উদ্ধার ও আব্দুর রাজ্জাক নামে একজনকে আটক করে যৌথবাহিনী। ককটেলগুলো কালীগঞ্জ থানায় সংরক্ষিত ছিল।


সোমবার (২৫ নভেম্বর) ঢাকা থেকে আসা বোম্ব ডিজপোজাল ইউনিট বোমা নিষ্ক্রিয়করণ কাজে নেতৃত্ব দেয়। এ সময় বোমা ডিসপোজাল ইউনিট প্রধান এবং কালীগঞ্জ থানার সাবেক অফিসার ইনচার্জ (ওসি) আবু আজিব, কালীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলামসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
 
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, গত জুন মাসে উদ্ধার হওয়া ১৬টি ককটেল আজ সফলভাবে নিষ্ক্রিয় করেছে বোম্ব ডিসপোজাল ইউনিট।
এলাকা: ঝিনাইদহ
পরবর্তী খবর লোড হচ্ছে...
ফুটবল

ঝিনাইদহে ১৬টি ককটেল ধ্বংস করল বোম্ব ডিসপোজাল ইউনিট

B
BN DESK | 24 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার