Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

ঝিনাইদহ সীমান্তে নারী-শিশুসহ ৬ বাংলাদেশি আটক

BN DESK
07 November 2025, 03:00 PM পড়তে ১ মিনিট

‎ঝিনাইদহের মহেশপুর সীমান্তে অভিযান চালিয়ে নারী-শিশুসহ ৬ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। আটকদের মধ্যে দুইজন নারী ও দুইজন শিশু।

আজ ‎‎মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে মহেশপুরের বাঘডাঙ্গা সীমান্তের সীমান্ত পিলার ৬০/৩৭ সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।

মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের সহকারী পরিচালক মুন্সি ইমদাদুর রহমানের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

‎আটক অন্য দুই ব্যক্তি হলেন- নোয়াখালীর চর আমানউল্লাহ গ্রামের হরিধন জলদাসের ছেলে কৃষ্ণ জলদাস (৪০) ও একই গ্রামের রবি জলদাসের ছেলে কিরণ জলদাস (২৭)।

‎বিজিবি জানিয়েছে, সকাল সাড়ে ৯টার দিকে বাঘাডাঙ্গা বিওপির হাবিলদার সাইফুর রহমানের নেতৃত্বে অভিযান চালায় বিজিবির টহল দল। এসময় সীমান্ত পিলার ৬০/৩৭ সংলগ্ন এলাকা থেকে নারী-শিশুসহ ৬ জনকে আটক করা হয়। আটককৃতরা অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন।

আটকদের মহেশপুর থানায় হস্তান্তর করা হবে বলেও জানিয়েছে বিজিবি।

‎মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, আটক নারী ও শিশুদের যশোর জাস্টিস অ্যান্ড কেয়ার সেন্টারে পাঠানো হবে। দুজন প্রাপ্ত বয়স্ক ব্যক্তিকে মামলা দায়েরের মাধ্যমে আদালতে সোপর্দ করা হবে।

এলাকা: ঝিনাইদহ মহেশপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
ফুটবল

ঝিনাইদহ সীমান্তে নারী-শিশুসহ ৬ বাংলাদেশি আটক

B
BN DESK | 14 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার