Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

ঝুপড়ি ঘর থেকে বৃদ্ধ দম্পতির মৃতদেহ উদ্ধার

BN DESK
11 November 2025, 09:00 PM পড়তে ১ মিনিট

মফস্বল ডেস্ক : পটুয়াখালীর মহিপুরে একই ঘর থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (১১ নভেম্বর) ভোররাতে ডালবুগঞ্জ ইউনিয়নের পেয়ারপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন-সিরাজউদ্দিন খান (৭৫) ও তার স্ত্রী আকলিমা বেগম (৬৫)। নিহত সিরাজউদ্দিনের বাড়ি মহিপুর থানার মোয়াজ্জেমপুর গ্রামে, আর স্ত্রী আকলিমা বেগমের বাড়ি একই ইউনিয়নের পেয়ারপুর গ্রামে। তিনি সিরাজউদ্দিন খানের তৃতীয় স্ত্রী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সিরাজউদ্দিন খান দীর্ঘদিন ধরে আন্ধারমানিক নদীতে খেয়া (নৌকা) চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। নদীর তীরে একটি ঝুপড়ি ঘর তৈরি করে তিনি স্ত্রী আকলিমাকে নিয়ে সেখানেই বসবাস করতেন। প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত সিরাজউদ্দিনের গলার নিচে ও শরীরের বিভিন্নস্থানে কালো দাগ দেখা গেছে। ঘরের মাটিতে রক্তের ছোপও পাওয়া গেছে। স্ত্রী আকলিমার শরীরেও রক্তের দাগ ছিল। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, এটি স্বাভাবিক মৃত্যু নয়।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান বলেন, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। পটুয়াখালী থেকে সিআইডি টিম আসছে। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

এলাকা: পটুয়াখালী
পরবর্তী খবর লোড হচ্ছে...
বিশেষ সংবাদ

ঝুপড়ি ঘর থেকে বৃদ্ধ দম্পতির মৃতদেহ উদ্ধার

B
BN DESK | 11 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার