Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

টঙ্গীতে কেমিক্যাল গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড, ফায়ার সার্ভিসের ৪ জন দগ্ধ

BN DESK
10 November 2025, 05:00 AM পড়তে ১ মিনিট

গাজীপুরের টঙ্গীর সাহারা মার্কেটে সেমি-পাকা টিনশেড একটি কেমিক্যাল গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

প্রথমে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরে আগুনের ভয়াবহতা বাড়লে আরও চারটি ইউনিট যোগ হয়। বর্তমানে মোট সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, গোডাউনে থাকা কেমিক্যাল বিস্ফোরণের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আগুন নেভানোর সময় এ বিস্ফোরণেই ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা ও তিনজন ফায়ার ফাইটার দগ্ধ হন। এছাড়া একজন সদস্য নিখোঁজ রয়েছেন। তবে এখনো তাদের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।

ঘটনাস্থলে পুলিশ ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারাও উপস্থিত আছেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
বিনোদন

টঙ্গীতে কেমিক্যাল গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড, ফায়ার সার্ভিসের ৪ জন দগ্ধ

B
BN DESK | 22 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার