Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

টঙ্গীতে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে যুবকের মৃত্যু

BN DESK
04 November 2025, 08:00 PM পড়তে ১ মিনিট

গাজীপুরের টঙ্গীতে মোবাইল ছিনতাই চেষ্টার অভিযোগে গণপিটুনিতে অজ্ঞাতপরিচয় এক যুবকের (৩২) মৃত্যু হয়েছে।

আজ মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুর দেড়টার দিকে টঙ্গী স্টেশন রোডে এই ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, টঙ্গীর স্টেশন রোড এলাকায় মোবাইল ছিনতাইয়ের চেষ্টাকালে এক যুবককে ছিনতাইকারী সন্দেহে আটক করেন স্থানীয়রা। এ সময় উত্তেজিত জনতা ওই যুবককে ধরে গণপিটুনি দেয়। পরে তাকে গুরুতর আহত অবস্থায় টঙ্গীর শহীদ আহসানউল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নেওয়ার পথে মারা যান ওই যুবক। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

গাজীপুর মেট্রোপলিটন টঙ্গী পূর্ব থানার ওসি ওয়াহিদুজ্জামান বলেন, ছিনতাইয়ের সময় গণপিটুনিতে এক যুবকের মৃত্যু হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এলাকা: গাজীপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
এশিয়া

টঙ্গীতে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে যুবকের মৃত্যু

B
BN DESK | 22 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার