Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

টঙ্গীর তুলার গুদামের আগুন নিয়ন্ত্রণে

BN DESK
09 November 2025, 09:00 AM পড়তে ১ মিনিট

গাজীপুরের টঙ্গীতে তুলার গুদামে লাগা আগুন দেড় ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। টঙ্গী ফায়ার সার্ভিস, উত্তরা ও গাজীপুর মডার্ন ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট সেখানে দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে দুপুর ১টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণ আনে। 

আজ শনিবার (৮ নভেম্বর) দুপুর ১২টার দিকে জেলার টঙ্গী স্টেশন রোডের মিলগেট এলাকায় বড় একটি তুলার গুদামে আগুন লাগে। এ সময় আগুন আশপাশের আরও ৭টি গুদামে ছড়িয়ে পড়ে। 

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ পরিচালক মোহাম্মদ মামুন বলেন, শনিবার দুপুর ১২টার দিকে টঙ্গীর স্টেশন রোডের মিলগেট এলাকায় তুলার গুদামে আগুনের সূত্রপাত ঘটে। স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯ নাম্বারে কল করেন। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আগুনের ভয়াবহতা বাড়লে উত্তরা ও গাজীপুর মডার্ন ফায়ার সার্ভিসের আরও ৪টি ইউনিট সেখানে যোগ দেয়। পরে তাদের প্রচেষ্টায় দেড় ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণ করা হয়। এ ঘটনায় আশপাশের ৭টি গোডাউন পুড়ে গেছে। 

ফায়ার সার্ভিস মিডিয়া সেলের ওয়্যারহাউজ ইন্সপেক্টর আনোয়ারুল ইসলাম বলেন, ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কাজ করেছে। দুর্ঘটনাস্থালে পানি সংকট ছিল। এ ঘটনায় এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ পরে জানা যাবে। 

এলাকা: গাজীপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
এশিয়া

টঙ্গীর তুলার গুদামের আগুন নিয়ন্ত্রণে

B
BN DESK | 08 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার