Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

টাঙ্গাইলে ধর্ষণে অন্তঃসত্ত্বা প্রতিবন্ধী, বিএনপি নেতা গ্রেফতার

BN DESK
06 November 2025, 11:00 PM পড়তে ১ মিনিট

টাঙ্গাইলের কালিহাতীতে বাক ও শ্রবণ প্রতিবন্ধী এক তরুণীকে ধর্ষণের ঘটনায় এক বিএনপি নেতাকে (৫৫) গ্রেফতার করেছে র‌্যাব।

আজ সোমবার (১৩ অক্টোবর) বিকেলে টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ইসমাইল হোসেন কালিহাতী উপজেলার নারান্দিয়া ইউনিয়নের আব্দুল হামিদের ছেলে। তিনি ওই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন।

ধর্ষণের বিষয়টি জানাজানি হলে শুক্রবার (১০ অক্টোবর) দলে থেকে ইসমাইল হোসেনকে বহিষ্কার করা হয়। এরপর থেকে তিনি পলাতক ছিলেন।

রাত ৮টার দিকে র‌্যাব-১৪ সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার কাউছার বাঁধন নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে গ্রেফতারের বিষয়টি জানান।

তিনি জানান, এ ঘটনায় বৃহস্পতিবার (৯ অক্টোবর) ভুক্তভোগীর বাবা বাদী হয়ে কালিহাতী থানায় মামলা করেন। মামলার পর থেকে ইসমাইল হোসেন আত্মগোপনে চলে যান। সোমবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে দেলদুয়ার উপজেলার ডুবাইল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

ধর্ষণের শিকার ওই তরুণী বর্তমানে ছয় মাসের অন্তঃসত্ত্বা বলে জানা গেছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
এশিয়া

টাঙ্গাইলে ধর্ষণে অন্তঃসত্ত্বা প্রতিবন্ধী, বিএনপি নেতা গ্রেফতার

B
BN DESK | 13 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার