Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

টাঙ্গাইলে বৃদ্ধ দম্পতিকে হত্যা করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট

BN DESK
27 January 2026, 03:27 PM পড়তে ১ মিনিট

টাঙ্গাইলের বাসাইলে বৃদ্ধ দম্পতিকে হত্যার অভিযোগ উঠেছে উত্তরাঞ্চলেন শ্রমিকদের বিরুদ্ধে। এছাড়াও ওই বাড়ির নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করা হয়েছে।

নিহতরা হচ্ছেন, বাসাইলের গোসাখালি গ্রামের ঠান্ডু মিয়া (৭৫) ও তার স্ত্রী রিজিয়া বেগম (৭০)। তাদের মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।

বাসাইল থানার ওসি আলমগীর কবির বিষয়টি নিশ্চিত করে বলেন, গতরাতে তার বাড়িতে উত্তরাঞ্চল থেকে শ্রমিকেরা এসেছিলো। রাতে হাঁটুর পেট ব্যাথা অনুভব করলে ওই শ্রমিকরা তাদের সাথে থাকা ওষুধ খেতে দেয়। পরে সকালে তারা ঘুম থেকে না উঠায় আশে পাশের লোক ডাকাডাকির এক পর্যায়ে ঘরে গিয়ে দেখেন তারা পড়ে আছেন। ঘরের আসবাব পত্র এলোমেলো হয়েছিলো। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মির্জাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেন মৃত ঘোষণা করেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

এলাকা: টাঙ্গাইল
পরবর্তী খবর লোড হচ্ছে...
এশিয়া

টাঙ্গাইলে বৃদ্ধ দম্পতিকে হত্যা করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট

B
BN DESK | 27 January 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার