Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

টাঙ্গাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

BN DESK
11 December 2025, 03:07 AM পড়তে ১ মিনিট
টাঙ্গাইলের ঘাটাইলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় একজন আহত হয়েছেন। বুধবার (১০ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার শালিয়াবহ জাঙ্গালিয়া আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
 
নিহতরা হলেন, উপজেলার ঘোড়ারটেকি এলাকার শাহ আলম মিয়ার ছেলে আবুল কাশেম (৩৫) এবং তালতলী এলাকার ইসমাইল হোসেনের ছেলে আব্দুল হামিদ (৩৫)।
 
ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোকছেদুর রহমান বলেন, তিনজন মোটরসাইকেল করে গারোবাজার থেকে ঘাটাইলের দিকে যাচ্ছিল।দ্রুতগতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই দুই আরোহী নিহত ও একজন গুরুতর আহত হয়েছেন। আহত ব্যক্তিকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে দুইজনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
 
এলাকা: টাঙ্গাইল
পরবর্তী খবর লোড হচ্ছে...
এশিয়া

টাঙ্গাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

B
BN DESK | 11 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার