Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

ট্রাইব্যুনালে শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ

BN DESK
03 December 2025, 12:12 PM পড়তে ১ মিনিট

বুধবার (৩ ডিসেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ১ এ গুম ও নির্যাতনের মামলায় শেখ হাসিনা ও তার নিরাপত্তা উপদেষ্টা তারেক আহমদে সিদ্দিক, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, লেফটেন্যান্ট কর্নেল সরোয়ার বিন কাসেমসহ ১৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ।

সকালে ঢাকার সেনা নিবাসের সাব জেল থেকে ১০ সেনাকর্মকর্তাকে ট্রাইব্যুনালর হাজির করা হয়। এর আগে, গত ২৩ নভেম্বর এ মামলার অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য করা হয়। পলাতক আসামিদের পক্ষে নিয়োগ দেয়া হয় স্টেট ডিফেন্স। 

সেনাকর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ, আওয়ামী লীগের ১৫ বছরের শাসনামলে গুম, খুন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের সঙ্গে তারা জড়িত ছিলেন। অপরদিকে, আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানো ও ৭ জনকে হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তার দ্বিতীয় দিনের সাক্ষ্যগ্রহণ আজ। এদিন হাজির করা হয় এ মামলার গ্রেফতার ৯ আসামিকে। তাদের মধ্যে সাবেক পুলিশ কর্মকর্তা শেখ আফজালুল এ মামলার রাজসাক্ষী হয়ে জবানবন্দি দেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
খেলাধুলা

ট্রাইব্যুনালে শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ

B
BN DESK | 03 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার