Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

ট্রাইব্যুনালে হাজির ফজলুর রহমান, সঙ্গে আছে আইনজীবীদের বহর

BN DESK
08 December 2025, 01:24 PM পড়তে ১ মিনিট

আদালত অবমাননার অভিযোগের শুনানিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হয়েছেন কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ফজলুর রহমান। সোমবার (৮ ডিসেম্বর) বেলা ১১টার দিকে আইনজীবীদের বহর নিয়ে ট্রাইব্যুনাল ১- এ হাজির হন তিনি।জানা যায়, ট্রাইব্যুনাল ১- এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক প্যানেল এ সংক্রান্ত বিষয়ে শুনানি ও আদেশ দেবেন। 

ট্রাইব্যুনালের অন্য সদস্যরা হলেন: বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
 
প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি নিয়ে গত ৩০ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তলব করে শুনানি ও আদেশের আজকের দিন ঠিক করেন। আজ তাকে সশরীরে উপস্থিত হয়ে এ সংক্রান্ত বিষয়ে ব্যাখ্যা দেয়ার জন্য বলেন আদালত।

পরবর্তী খবর লোড হচ্ছে...
খেলাধুলা

ট্রাইব্যুনালে হাজির ফজলুর রহমান, সঙ্গে আছে আইনজীবীদের বহর

B
BN DESK | 08 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার