রাণীংশকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওযরে রাণীশংকৈল উপজেলার বাচোর ইউনিয়নের বাকসা সুন্দরপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাহাজামাল(৬০) নামে এক অটোভ্যান চালকের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ৮টায় নিজ বাড়িতে দুর্ঘটনাটি ঘটে। শাহাজামাল ওই গ্রামের মৃত নগর আলীর ছেলে।
পরিবারের সদস্যরা জানায়, গত রোববার রাতে শাহাজামাল নিজের অটোভ্যানটি চার্জে দেন। পরে গতকাল সোমবার সকালে চার্জার খুলে অন্য একটি রুমে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি।
এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরশেদুল হক বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃতুর মামলা হয়েছে।