Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ইসাহাকের খুনিদের ফাঁসির দাবিতে বিক্ষোভ

BN DESK
04 November 2025, 07:00 PM পড়তে ১ মিনিট

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার জাবরহাট বাজারের শিকার বিকাশ ও কম্পিউটার যন্ত্রাংশ ব্যবসায়ী ইসাহাক আলীর খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হয়েছে। আজ বুধবার (২৯ অক্টোবর) দুপুরে উপজেলার জাবরহাট বাজারে এলাকাবাসীর আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়।

সমাবেশে বক্তব্য দেন জাবরহাট ইউনিয়নের চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া, সাবেক চেয়ারম্যান হুমায়ুন কবির, সাবেক চেয়ারম্যান আব্দুস সফির, উপজেলা বিএনপির তথ্য ও গবেষণা সম্পাদক আখতারুজ্জামান, ইউনিয়ন বিএনপির সভাপতি জাহিদুর রহমান ডলার, পীরগঞ্জ অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি বাদল হোসেন, নিহত ইসাহাকের মা সফিলা খাতুন, বড় ভাই ইউনুস আলী, বড় বোন সামসুন নাহার প্রমুখ।

সমাবেশ শেষে খুঁনিদের ফাঁসির দাবিতে বিক্ষোভে ফেটে পড়েন শত শত এলাকাবাসী। বক্তারা বলেন, ২০২১ সালের ২০ জুলাই রাতে ব্যবসায়ী ইসাহাক আলীকে দুর্বৃত্তরা নির্মমভাবে জবাই করে হত্যা করে। স্থানীয়রা পারদিন সকালে ক্ষত বিক্ষত মরদেহ দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

এ ঘটনার পর নিহতের পরিবার পীরগঞ্জ থানায় মামলা দায়ের করে। পুলিশ অভিযান চালিয়ে ৩ জনতে গ্রেফতার করে জেলহাজতে পাঠায়। পরে তারা জামিনে মুক্তি পায়। এ মামলার মাসুদ রানা নামে এক আসামি হত্যাকান্ডের পর পরই ভারতে পালিয়ে যায়।

দীর্ঘ চার বছর পর গত ২৪ অক্টোবর ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) মাসুদকে আটক করে বাংলাদেশে পুশইন করে। পরে পীরগঞ্জ থানা পুলিশ তাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করে। মামলার আরও একজন আসামি পলাতক রয়েছে।

বক্তারা অভিযোগ করেন, হত্যার চার বছর পেরিয়ে গেলেও এখনও বিচার কাজ শেষ হচ্ছে না। এদিকে আসামিরা জামিনে বেরিয়ে এসে নিহতের পরিবারকে নানাভাবে হুমকি দিচ্ছে। বক্তারা অবিলম্বে মামলার সকল আসামিকে গ্রেফতার করে জেলহাজতে আটক রেখে দ্রুত বিচার সম্পন্ন করার আহ্বান জানান।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ইসাহাকের খুনিদের ফাঁসির দাবিতে বিক্ষোভ

B
BN DESK | 29 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার