Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ট্রাক চাপায় বৃদ্ধ নিহত

BN DESK
11 November 2025, 09:00 AM পড়তে ১ মিনিট

পীরগঞ্জ (ঠাকুরগাঁ) প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় আব্দুস সালাম (৬৫) নামে মোটরসাইকেল আরোহী এক বৃদ্ধ নিহত হয়েছেন। আজ সোমবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে শহরের প্রবাসী কল্যাণ ব্যাংকের সামনে এ দুর্ঘটনা ঘটে।

পীরগঞ্জ থানার ওসি তাজুল ইসলাম জানান, ওই বৃদ্ধ মোটরসাইকেলে করে নিজ বাড়ি নারায়ণপুর থেকে পীরগঞ্জ রেজিস্ট্রি অফিসে আসছিলেন। প্রবাসী কল্যাণ ব্যাংকের সামনে একটি সিএনজিচালিত অটো রিকশাকে বাঁচাতে মোটরসাইকেল ব্রেক করলে মোটর সাইকেল থেকে রাস্তায় ছিটকে পড়েন তিনি। এসময় রানীশংকৈলগামী একটি ট্রাক তাকে চাপা দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থঅর অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে দিনাজপুরে রেফার্ড করেন। দিনাজপুরে যাওয়া পথে তার মৃত্যু হয়।

 

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ট্রাক চাপায় বৃদ্ধ নিহত

B
BN DESK | 10 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার