Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে নদী থেকে মহিলার মরদেহ উদ্ধার

BN DESK
10 November 2025, 03:00 PM পড়তে ১ মিনিট

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে কুলিক নদী থেকে জরিনা(৫৫) নামে এক মহিলার মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ রোববার (২৮ সেপ্টেম্বর) পৌর শহরের জয়কালি বাজার সংলগ্ন কুলিক নদী থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।

জরিনা পার্শ্ববর্তী হরিপুর উপজেলার আটঘরিয়া সরকারটলি গ্রামের বদরুল ইসলামের স্ত্রী। সংশ্লিষ্ট ইউপি সদস্য মঞ্জু এবং ওই এলাকার রাজমিস্ত্রী আব্দুর রশিদ জানায়, জরিনা দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনভাবে ঘোরাফেরা করতো।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার দিন সকালে জেলেরা নদীতে মাছ ধরছিল। এসময় ভাসমান অবস্থায় এক নারীকে নদীর ধারে ঝোপের সাথে লেগে থাকতে দেখে পুলিশকে খরব দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় মহিলার মরদেহ উদ্ধার করে।

রাণীশংকৈল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহ. আরশেদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জরিনা মানসিক ভারসাম্যহীন ছিল। তাই পানিতে পড়েই তার মৃত্যু হতে পারে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মরদেহ উদ্ধারের পর  সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে নদী থেকে মহিলার মরদেহ উদ্ধার

B
BN DESK | 28 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার