রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা সাব-রেজিস্টার অফিসে আজ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিভিন্ন অনিয়ম দুর্নীতির অভিযোগে দুর্নীতি দমন কমিশন ঠাকুরগাঁও জেলা সমন্বিত কার্যালয়ের একটি টিম অভিযান পরিচালনা করেন, ঠাকুরগাঁও জেলা সমন্বিত কার্যালয় সূত্রে জানা যায়, সাব-রেজিস্টার অফিসে বায়নামা দলিলে তারিখ না দেওয়া, বায়নামা দলিলে দাতা ও গ্রহীতার পরবর্তীতে দলিল সম্পাদন না করা। বাজারমূল্যে দলিল সম্পাদন না করা। অতিরিক্ত টাকা নেওয়াসহ কয়েকটি অনিয়মের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।
এসময় সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আজমির শরিফ মারাজী বলেন, জনগণ যেন ভোগান্তিতে না পরে সরকার যেন রাজস্ব থেকে বঞ্চিত না হয় এজন্য আমাদের অভিযান অব্যাহত থাকবে।
অভিযানের সময় উপস্থিত ছিলেন, সাব-রেজিস্টার নাহিদুল ইসলাম, অফিস সহকারী রবিউল ইসলাম, সাংবাদিক মোবারক আলী, বিপ্ল¬ব, মাহাবুব আলম, মেহেদি হাসান প্রমুখ।