Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে সুইসাইড নোট লিখে স্বামীর আত্মহত্যা

BN DESK
10 November 2025, 08:00 AM পড়তে ১ মিনিট

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ‘আমার সন্তানদের দেখে রেখো, আমি সত্যি তোমাকে অনেক ভালবাসতাম। আমি অপরাধী বটে কিন্তু তুমি যে অপবাদ দিয়েছো আমি নাকি চরিত্রহীন, বিশ্বাস কর আল্লাহর কসম করে বলছি আমি তোমাকে ছাড়া আর কোর নারীকে, - এই সুইসাইড নোট লিখে রেখে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে স্ত্রী’র সাথে অভিমান করে গলায় ফাঁস দিয়ে তরিকুল ইসলাম (৩৫) নামে এক যুবক আত্মহত্যা করেন।

গত শুক্রবার সন্ধ্যায় পৌরশহরের শান্তিপুর এলাকায় জাকের পার্টির ঠাকুরগাঁও জেলা ছাত্র ফ্রন্টের সিনিয়র সহ-সভাপতি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-৩ আসনের এমপি প্রার্থী বেলায়েত হোসেন লিটনের বোনের বাড়ি থেকে তরিকুলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে থানা পুলিশ। তরিকুল সিরাজগঞ্জ সদর উপজেলার দত্তবাড়ি এলাকার দুলাল হোসেনের ছেলে। ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কোম্পানির চাকরির সুবাদে তরিকুল সস্ত্রীক শান্তিপুরে ওই বাড়িতে ভাড়া থাকতো।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন স্ত্রীর সন্দেহের জের ধরে তাদের মধ্যে ঝগড়া বিবাদ চলছিল। এ ঘটনায় সন্ধ্যায় তরিকুল স্ত্রীর ওপর অভিমান করে বাড়ির সবার অজান্তে ঘরের সিলিং ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। প্রতিবেশীরা জানতে পেরে থানা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তরিকুলের ঝুলন্ত মরদেহ ও একটি সুইসাইড নোট উদ্ধার করে।
এ প্রসঙ্গে থানার অফিসার ইনচার্জ আরশেদুল মুঠোফোনে বলেন, লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে সুইসাইড নোট লিখে স্বামীর আত্মহত্যা

B
BN DESK | 09 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার