Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

ঠাকুরগাঁওয়ের হরিপুরে মাদকদ্রব্যসহ আটক ১

BN DESK
21 November 2025, 05:52 PM পড়তে ১ মিনিট

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি : ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার ডাবরী সীমান্ত এলাকায় মাদকদ্রব্যসহ মো: আব্দুস সালাম বাদলকে(৩৭) আটক করে বিজিবি। গত বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় সীমান্ত মেইন পিলার ৩৬৮/১-এস হতে আনুমানিক ৩ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে তাকে ৪ পিস ইয়াবা ও ১টি মটরসাইকেলসহ আটক করে বিজিবি’র একটি টহল দল।

আজ শুক্রবার (২১ নভেম্বর) ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি)’র পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, ওই দিন রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি)’র অধিনস্থ হরিপুর উপজেলার ডাবরী সীমান্তে দায়িত্বপূর্ণ মেইন পিলার ৩৬৮/১-এস হতে আনুমানিক ৩ কি: মি: বাংলাদেশের অভ্যন্তরে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে বিজিবির একটি টহল দল।

এ সময় ডাবরী সীমান্তের মশালডাঙ্গী নামক স্থানে ৪ পিস ইয়াবা ট্যাবলেট ও ১টি মটরসাইকেলসহ জেলার হরিপুর উপজেলার জামুন মশালডাঙ্গী গ্রামের মো: ইয়াসিন আলীর ছেলে মো: আব্দুস সালাম বাদলকে(৩৭)  আটক করা হয়।

ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি)’র পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করে আটককৃত বাদলকে জব্দকৃত মাদকদ্রব্য ও মটরসাইকেলসহ হরিপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানানো হয়।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

ঠাকুরগাঁওয়ের হরিপুরে মাদকদ্রব্যসহ আটক ১

B
BN DESK | 21 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার