Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তে আটক ৫ বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ

BN DESK
13 October 2025, 01:58 PM পড়তে ১ মিনিট

হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তে বিজিবি-বিএসএফ এর কোম্পানি পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সীমান্তে বিএসএফের হাতে আটক ৫ জন বাংলাদেশি নাগরিককে বিজিবির নিকট হস্তান্তর করেছে ভাতীয় বিএসএফ।

এরা হলো হরিপুর উপজেলার রহমতপুর গ্রামের নিখিল চন্দ্র রায় এর ছেলে সুভাষ চন্দ্র রায় (২১), একই উপজেলার আদখানা গ্রামের শুক্র রাম এর ছেলে বিজয় কুমার(৩১), রহমতপুর গ্রামের পরা সিং এর ছেলে কাঠাম রায়(৩২), রানীশংকৈল উপজেলার নেকমরদ গ্রামের চৈতুরাম এর ছেলে প্রশান্ত রায়(১৯) ও একই উপজেলার কুমরিয়া গ্রামের নিবাস চন্দ্রের ছেলে গোপেন চন্দ্র (২৫)।

গত মঙ্গলবার ভোরে সীমান্তের ৩৫৬ পিলার এলাকা দিয়ে ভারত হতে বাংলাদেশে প্রবেশের সময় ভারতের অভ্যন্তরে বিএসএফ এর হাতে তারা আটক হয়। গতকাল বুধবার সকাল সাড়ে ৯ টায় ৫০ ব্যাটলিয়ন এর হরিপুর বিওপি এবং ভারতীয় ৮৭ মালদখন্ড বিএসএফ কোম্পানি পর্যায়ে সীমান্তের ৩৫৬ নং মেন পিলার এলাকার দনগাঁও নামক স্থানে বিজিবি-বিএসএফ’র পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

পতাকা বৈঠক শেষে বিএসএফ কর্তর্ৃৃক আটক ৫ জন বাংলাদেশি নাগরিককে বিজিবির নিকট হস্তান্তর করলে দুপুরে বিজিবি তাদের হরিপুর থানা পুলিশের নিকট হস্তান্তর করেন। হরিপুর থানার অফিসার ইনচার্জ জাকারিয়া মন্ডল বলেন, আটককৃতদের বিষয়ে আইনি প্রক্রিয়া চলছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তে আটক ৫ বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ

B
BN DESK | 24 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার