Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

ঠাকুরগাঁওয়ে অবৈধভাবে সার মজুত ব্যবসায়ীর কারাদন্ড, গুদাম সিলগালা

BN DESK
15 December 2025, 10:05 PM পড়তে ১ মিনিট

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলায় অবৈধভাবে রাসায়নিক সার মজুড়ের অভিযোগে এক কীটনাশক ব্যবসায়ীকে ৭দিনের বিনাশ্রম কারাদন্ড ও ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একইসাথে দু’টি গুদাম থেকে ৭৬৬ বস্তা সার জব্দ করে সিলগালা করা হয়েছে।

গতকাল রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের বড় খোচাবাড়ী বাজারের পেছনে অভিযান পরিচালনা করেন  উপজেলা নির্বাহী অফিসার মো. খাইরুল ইসলাম। অভিযানে কীটনাশক ব্যবসায়ী আব্দুল্লাহ’র দু’টি গুদামে অবৈধভাবে মজুদ রাখা বিপুল পরিমাণ রাসায়নিক সার পাওয়া যায়।

পরে ভ্রাম্যমাণ আদালতে আব্দুল্লাহকে ৭দিনের বিনাশ্রম কারাদন্ড ও ৫ হাজার টাকা জরিমানা করা হয়। একইসাথে জব্দকৃত ৭৬৬ বস্তা সার গুদামে রেখে সিলগালা করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. খাইরুল ইসলাম বলেন, জব্দকৃত সার কিছুদিন পর কৃষি কর্মকর্তার তত্ত্বাবধানে ন্যায্যমূল্যে উন্মুক্ত বাজারে বিক্রি করা হবে। কৃষকদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

ঠাকুরগাঁওয়ে অবৈধভাবে সার মজুত ব্যবসায়ীর কারাদন্ড, গুদাম সিলগালা

B
BN DESK | 15 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার