Logo
ট্রেন্ডিং: কুড়িগ্রামে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার দিনাজপুরের ঘোড়াঘাটে গণিত উৎসব অনুষ্ঠিত বগুড়ায় ছয়দিনে তিন উপদেষ্টা, ‘হ্যাঁ’ ভোটের পক্ষে চলছে জোর প্রচারণা গাইবান্ধার সুন্দরগঞ্জে শত বছরের বাঁশশিল্প বিলুপ্তির পথে

ঠাকুরগাঁওয়ে আমনক্ষেতে উঁকি দিচ্ছে ধানের শীষ

R
নিজস্ব প্রতিবেদক
11 November 2025, 12:00 AM পড়তে ১ মিনিট
ঠাকুরগাঁওয়ে আমনক্ষেতে উঁকি দিচ্ছে ধানের শীষ

হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুরে কৃষকের অর্জিত আমন ধান ক্ষেতে উঁকি দিচ্ছে ধানের শীষ। বাতাসে দুলছে কৃষকের সোনালী সপ্ন। এবার ভালো ফলন ও ভালো দামের আশা করছে কৃষক।  হরিপুর কৃষি অফিস সূত্রে জানা যায়, গত বছর আবাদ হয়েছিল ১৬ হাজার ৪৩০ হেক্টর।

এ বছর আবহাওয়া অনুকূূলে থাকায় তা ছাড়িয়ে আবাদ হয়েছে ১৬ হাজার ৪৩৫ হেক্টর। হাইব্রিড ও উফসী জাতের ধান কম খরচে অল্প সময়ের মধ্যে ভালো ফলন ও বাজারে ভালো দাম পাওয়া যায়। এবং ধান কাটার পর ওই জমিতে আলু, গম, ভুট্টার আবাদ করা যায়।

কৃষক ইউনুস বলেন, আমি ২ বিঘা জমিতে বিনা-১৭ জাতের ধান আবাদ করেছি। আবহাওয়া ভালো থাকায় ধান ক্ষেত বেশ ভাল হয়েছে ক্ষেতের ধানে শীষ উঁকি দিচ্ছে। প্রাকৃতিক কোন দুর্যোগ না হলে ভালো ফলন হতে পারে। আশা করছি ধান কাটার পরে ওই জমিতে আলু বা ভুট্টার আবাদ করবো।

হরিপুর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রুবেল হুসেন বলেন, এ বছর আমনের আবাদ হয়েছে ১৬ হাজার ৪৩৫ হেক্টর। গত বছরের চেয়ে এ বছর ৫ হেক্টর আবাদ বেশি হয়েছে। এর মধ্যে ৬টি জাতের ২ হাজার ১শ’ হেক্টর হাইব্রিড ও ১৮টি জাতের ১৪ হাজার ৩৩৫ হেক্টর উফসী রোপা আমনের আবাদ হয়েছে। তিনি আরো বলেন, মাঠ পর্যায়ে গিয়ে এসব কৃষককে সহযোগিতা ও পরামর্শ দেওয়া হচ্ছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

ঠাকুরগাঁওয়ে আমনক্ষেতে উঁকি দিচ্ছে ধানের শীষ

R
নিজস্ব প্রতিবেদক | 12 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার