Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

ঠাকুরগাঁওয়ে আরও পাঁচ আ’ লীগ নেতাকর্মী গ্রেফতার

BN DESK
17 November 2025, 07:46 PM পড়তে ১ মিনিট

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে কোটা সংস্কারের দাবিতে শান্তিপূর্ণ ছাত্র সমাবেশে হামলা, মারপিট ও ককটেল বিস্ফোরণের ঘটনায় জড়িত অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আরও পাঁচ আওয়ামী লীগ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। গত শনিবার ও গতকাল রোববার দুই দফায় রুহিয়া, ভূল্লী ও তৃঙ্গীপাড়া এলাকা থেকে তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। গতকাল সোমবার ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে তাদের জেলহাজতে পাঠানোর আবেদন করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- রুহিয়া থানার ঘনিবিষ্ণপুর গ্রামের বাসিন্দা ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য মো. জয়নুল ইসলাম(৪৭), ভূল্লী থানার সাসলা পিয়ালা গ্রামের বাসিন্দা আওয়ামী লীগ কর্মী মো. আসাদুল্লাহ(৫৩), তৃঙ্গী থানার মাদারগঞ্জ পাইকপাড়ার বাসিন্দা আওয়ামী লীগ কর্মী মো. আল মামুন(৩২), ভূল্লী থানার খলিসাকুড়ির বাসিন্দা দেবীপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান মনির(৪৮) এবং রুহিয়া থানার কশালগাঁও গ্রামের বাসিন্দা রুহিয়া পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আব্দুল মান্নান(৪০)।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

ঠাকুরগাঁওয়ে আরও পাঁচ আ’ লীগ নেতাকর্মী গ্রেফতার

B
BN DESK | 17 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার